ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিকম্পে জাপানি পর্ন তারকার ২৪ হাজার ডলার দান নিয়ে তুমুল বিতর্ক বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির নতুন নীতিমালা তৈরির উদ্যোগ প্রদর্শনীতে জিয়াউর রহমানের অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকার নিয়ে মেঘনা ব্যাংকের ১৩তম এজিএম সম্পন্ন কালিয়াকৈরে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ১/১১-তে জেআইসিতে তারেক রহমানকেও নির্যাতন করা হয়: চিফ প্রসিকিউটর নাটোরে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর লাইনচ্যুতির দেড় ঘণ্টা পর রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে তাড়াশে পর্যটন মন্ত্রী

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির নতুন নীতিমালা তৈরির উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি প্রেস রিলিজের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট করেছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, 'বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬'-এর খসড়াটি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করা এবং সংকটকালীন পরিস্থিতিতে বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। এছাড়া, কোনো বিশেষ ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যেও এটি পর্যালোচনা করা হচ্ছে না। জনস্বার্থ, স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলেই কেবল নীতিমালাটি চূড়ান্তকরণের বিষয়টি বিবেচনা করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব অংশীজনের মতামত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তাই বিভ্রান্তিকর বা অনুমাননির্ভর তথ্যের ওপর নির্ভর না করে সরকারের আনুষ্ঠানিক তথ্যের ওপর ভরসা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির নতুন নীতিমালা তৈরির উদ্যোগ

আপডেট সময় : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬