ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইনচ্যুতির দেড় ঘণ্টা পর রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে তাড়াশে পর্যটন মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী ফুলহ্যাম ছেড়ে বোরহ্যাম উডে ধারে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান মেহেরপুরে কৃষিজমি থেকে ল্যান্ডমাইনের মতো ৫টি বক্স উদ্ধার এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, নিলামে বিক্রি ৪৮ লাখ টাকায় ভেদরগঞ্জে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, চুল কেটে জুতার মালা পরানো বাঁশের সাঁকো উদ্বোধন করে সমালোচনায় উজিরপুরের বিএনপি নেতা পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক সম্পৃক্ততা বাধা না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাড়ে ছয় বছরে বাইক দুর্ঘটনায় ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে তাড়াশে পর্যটন মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিরাজগঞ্জের চলনবিল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। শনিবার (৮ আগস্ট) দুপুরে তিনি চলনবিলের তাড়াশের মান্নাননগর ৯ নং ব্রিজ এলাকায় উপস্থিত হয়ে বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। মূলত চলনবিলে ৩০০ একর জায়গাজুড়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতেই তার এই সফর।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সামিউজ্জামান, স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতারা। এসময় মন্ত্রী চলনবিলের সৌন্দর্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পর্যটন বিভাগ দ্রুতই কাজ শুরু করবে।

আফরোজা খানম আরও বলেন, চলনবিলের পাশাপাশি দেশের প্রতিটি সম্ভাবনাময় পর্যটন স্থানকে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সারা দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই হাবগুলোতে পর্যটকদের জন্য আবাসন ও চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে তাড়াশে পর্যটন মন্ত্রী

আপডেট সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬