ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি আমরা ভারতবিরোধী নই, বরং আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ জেসুসকে গালাগাল করেই রোনালদোর ক্যাম্প ছাড়া উচিত ছিল: রোমারিও বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ লুট দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে সরকার আন্তরিক: উপদেষ্টা মাহদী আমিন ১৫ বছরের জন্য নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু গৌরনদীতে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি: ডোনাল্ড ট্রাম্প

এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, নিলামে বিক্রি ৪৮ লাখ টাকায়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর জলে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। গত ৬ আগস্ট পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়া সংলগ্ন এলাকায় আলমগীর মাঝির নেতৃত্বে এফবি জুনাইদ নামের ট্রলারটিতে জাল ফেললে এই বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে। সংশ্লিষ্টদের তথ্যমতে, একবার জাল ফেলেই প্রায় ২ হাজার ২০০ পিস ইলিশ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে মাছ ভর্তি ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে পৌঁছালে মনোয়ারা ফিশ আড়তে মাছগুলো নিলামে তোলা হয়। আড়ৎ সূত্রে জানা গেছে, নিলামে ৪৬ মণ ইলিশ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে এক কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে কেজিপ্রতি দাম পড়েছে ২ হাজার ৮৭৫ টাকা। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে ২০ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

দীর্ঘদিন লোকসানের পর এত বড় চালানের ইলিশ পেয়ে খুশি ট্রলারের মাঝি আলমগীর। তিনি জানান, প্রায় পাঁচ বছর পর এমন বড় আকারের ইলিশের চালান পেয়েছেন তারা।

এদিকে ইলিশের প্রাচুর্য নিয়ে সতর্ক মন্তব্য করেছেন গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান। তিনি বলেন, একটি ট্রলারে এত মাছ ধরা পড়া স্বস্তির হলেও এটিকে সামগ্রিকভাবে ইলিশের প্রাচুর্যের সূচক হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ধারাবাহিক পর্যবেক্ষণ প্রয়োজন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, সাগরে ইলিশের খরা কাটিয়ে বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, নিলামে বিক্রি ৪৮ লাখ টাকায়

আপডেট সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬