ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাগরে ইলিশের আকাল, চট্টগ্রামের জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ হিমাগারের অভাবে পিরোজপুরে প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি টাকার পেয়ারা গ্যাস-বিদ্যুতের তীব্র সংকটে অচল নরসিংদীর শিল্পকারখানা, দৈনিক কোটি টাকার ক্ষতি পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও সেটেলারদের তাণ্ডব, আহত ও গ্রেপ্তার বহু বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা অনুমোদন পেল মডার্নার প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়, ৫৪ রানে অলআউট বাংলাদেশ ডিজিএফআইয়ের জেআইসি পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে মধ্যরাতে আগুন, সেবা সাময়িক বন্ধ বৃক্ষমেলা নাম দিয়ে বাহাদুর শাহ পার্কে শাড়ি-গয়না আর খাবারের বাজার

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা অনুমোদন পেল মডার্নার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

করোনা ভাইরাসের টিকার পর এবার ফ্লু সারাতেও আশার আলো দেখাচ্ছে আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্নার এমআরএনএ টিকা। বিশ্বে এই প্রথমবার জিনগত উপাদান মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ-কে কাজে লাগিয়ে এমন টিকা তৈরি করেছেন গবেষকেরা, যা ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো যে কোনও ধরনের ফ্লু ঠেকাতে কার্যকর হবে বলে দাবি করা হয়েছে। কোভিডের প্রতিষেধক তৈরির সময় থেকেই এই প্রযুক্তি নিয়ে গবেষকরা আশাবাদী ছিলেন এবং তখনই ধারণা করা হয়েছিল যে এই এমআরএনএ টিকা ভবিষ্যতে ক্যানসারের বিরুদ্ধেও কাজে আসতে পারে।

মডার্নার তৈরি এই নতুন ফ্লু টিকার নাম দেওয়া হয়েছে ‘এমফ্লুসিভা’। এই টিকাটি মূলত প্রবীণদের জন্য তৈরি করা হয়েছে, বিশেষ করে ৫০ বছর বা তার বেশি বয়সিদের জন্য। বয়সকালে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার সংক্রমণ অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে, কারণ সাধারণ ফ্লু টিকা অনেক ক্ষেত্রেই সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়। মেসেঞ্জার আরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা শরীরকে আরও বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে উদ্দীপিত করে।

বর্তমানে টিকাটি প্রাথমিক ভাবে ৫০ থেকে ৬৪ বছর বয়সিদের জন্য অনুমোদন পেয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের জন্যেও এর অনুমোদন চাওয়া হয়েছে। টিকাটির ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে, সাধারণ ফ্লু টিকার চেয়ে এটি ভাইরাস ঠেকাতে অনেক বেশি সক্ষম এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একাধিক প্রজাতির সংক্রমণও এটি প্রতিরোধ করতে পারবে।

ভারতের দিল্লির এমসের একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, বিশ্বে পাঁচ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সের মানুষজন নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হন। এদের মধ্যে ৩০ শতাংশই ‘ইনভেসিভ নিউমোনিয়া’র রোগী, যেখানে রোগের জীবাণু রক্ত ও দেহরসের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং রোগীর সেপসিস হয়ে যায়। গবেষকদের মতে, এই টিকাটি কার্যকর হলে প্রবীণদের ভাইরাসঘটিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা অনুমোদন পেল মডার্নার

আপডেট সময় : ০৯:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬