ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও সেটেলারদের তাণ্ডব, আহত ও গ্রেপ্তার বহু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিম তীরজুড়ে শুক্রবার (৭ আগস্ট) ফিলিস্তিনিদের ওপর নতুন করে হামলা, ধরপাকড় ও অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী ও সেটেলাররা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওয়াফার তথ্য অনুযায়ী, নাবলুসের পূর্বে বেইত দাজান এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মারধর করা হয়েছে। এছাড়া বেথলেহেমের দক্ষিণ-পূর্বে আবু নুজাইম এলাকায় বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন। তাকে উদ্ধারে এগিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালানো হয় এবং অ্যাম্বুলেন্স কর্মীদের পেপার স্প্রে করা হয়েছে।

একই দিনে জেনিনের দক্ষিণে আনজা এলাকায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া নাবলুসের পূর্বে বেইত ফুরিক এলাকায় আরেক ফিলিস্তিনিকে মারধরের পর গ্রেপ্তার করা হয়েছে। উত্তর জর্ডান উপত্যকা এবং রামাল্লার আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও বসতিতে বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে বলেও ওয়াফার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বেথলেহেম, জেনিন, কালকিলিয়া ও তুবাসসহ বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী তল্লাশি অভিযান পরিচালনার পাশাপাশি চেকপয়েন্ট বসিয়ে সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলতি বছরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও সেটেলারদের তাণ্ডব, আহত ও গ্রেপ্তার বহু

আপডেট সময় : ০৯:২৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬