ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার তেল আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০ সুনামগঞ্জের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাগরে ইলিশের আকাল, চট্টগ্রামের জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ হিমাগারের অভাবে পিরোজপুরে প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি টাকার পেয়ারা গ্যাস-বিদ্যুতের তীব্র সংকটে অচল নরসিংদীর শিল্পকারখানা, দৈনিক কোটি টাকার ক্ষতি পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও সেটেলারদের তাণ্ডব, আহত ও গ্রেপ্তার বহু বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা অনুমোদন পেল মডার্নার প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়, ৫৪ রানে অলআউট বাংলাদেশ ডিজিএফআইয়ের জেআইসি পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ইবিতে ছাত্রশক্তির ‘সম্মিলিত কণ্ঠে বিজয়ের গান’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তি ‘সম্মিলিত কণ্ঠে বিজয়ের গান’ শিরোনামে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাখা ছাত্রশক্তির দপ্তর সেল সদস্য এবং অনুষ্ঠানের মূল ভোকালিস্ট রাফিদ জাবির অর্ণব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশক্তির সদস্য সচিব ইফতেহার উদ্দীন, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন সেল সদস্য মো. তারেক জাহান জয়, মিসনো আলী আসনাওয়ী, সংগঠক রাজু আহমেদ জীবন, সাব্বির আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে শাখা ছাত্রশক্তির সদস্য সচিব ইফতেহার উদ্দীন বলেন, জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনে গান কেবল বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল প্রতিবাদের জোরালো ভাষা, সাহসের অফুরন্ত উৎস এবং তরুণদের ঐক্যের প্রধান শক্তি। সেই উত্তাল সময়ে যে গানগুলো ছাত্র-জনতাকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছিল, সেগুলোই আজ আমরা এখানে পরিবেশন করছি। জুলাই আন্দোলনের অভূতপূর্ব ঐক্য, অদম্য সাহস ও বীরত্বপূর্ণ আত্মত্যাগের চেতনাকে স্মরণ রাখা এবং নতুন প্রজন্মের মাঝে সেই স্মৃতি ও প্রত্যয় জাগিয়ে তোলাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, আমরা এই প্রোগ্রামে মূলত জুলাই বিপ্লবের সময় যেসব গান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল, সেগুলো সবাই মিলে একসাথে গাওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ক্যাম্পাসে অপসংস্কৃতি ও কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা। জুলাইয়ের যে বিপ্লবী স্পিরিট, তা কেবল জুলাই মাসের নির্দিষ্ট দিনগুলোতে সীমাবদ্ধ না রেখে পুরো বছরজুড়ে আমরা চর্চা করে যেতে চাই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইবিতে ছাত্রশক্তির ‘সম্মিলিত কণ্ঠে বিজয়ের গান’

আপডেট সময় : ০৮:৪০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬