ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা তরুণদের প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়তে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান কারও পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবলীগ নেতা খুন কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আলিয়া মাদ্রাসার হলে উঠতে শিবিরের চেষ্টা, বকশীবাজারে উত্তেজনা ও পুলিশ মোতায়েন টেকনাফের নাফ নদ থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিল আরাকান আর্মি হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়বে সরকার: মৎস্যমন্ত্রী ঝালকাঠিতে বিএনপি নেতাদের ফেসবুক যুদ্ধে উত্তপ্ত স্থানীয় রাজনীতি

মব সৃষ্টির সুযোগ নিয়ে আ. লীগ ফেরার অপচেষ্টা করতে পারে: রাশেদ খাঁন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয়ের সামনে এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা চালাতে পারে।

রাশেদ খাঁন দাবি করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল এবং তাদের আর দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তবে জামায়াত ও এনসিপির কর্মকাণ্ড আওয়ামী লীগের ফেরার পথ সুগম করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপি এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়, কিন্তু তারা ভুলে গেছে যে তারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং কখনোই ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের অন্তত ১০ বছর বিরোধী দলে থাকার প্রয়োজন হবে।

বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। তিনি বিএনপিকে রাজনীতির মাঠে মারার অপচেষ্টা না করার পরামর্শ দিয়ে বলেন, বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে। আওয়ামী লীগ ফিরে আসলে দমন-পীড়ন যে পর্যায়ে বেড়ে যাবে, তা ভাবারও আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন জানান, বিএনপি প্রার্থী দিয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে না। তবে গণতান্ত্রিক সৌন্দর্য রক্ষায় তাদেরও প্রার্থী দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল উপস্থিত ছিলেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মব সৃষ্টির সুযোগ নিয়ে আ. লীগ ফেরার অপচেষ্টা করতে পারে: রাশেদ খাঁন

আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬