ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, স্বপ্ন পূরণ হলো অনুশ্রী ও রাকিবের খাগড়াছড়িতে পথ হারানো শিশু আরমান ফিরল মায়ের কোলে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ সহকর্মীকে ধর্ষণ: তেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের কারাদণ্ড ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী সরকার গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন প্রসিকিউশনের হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০ জন শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা জারি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, স্বপ্ন পূরণ হলো অনুশ্রী ও রাকিবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় ও রাজধানীর নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

ক্ষুদে শিল্পী অনুশ্রী রায় গত ১৫ জুলাই পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিল। সেই চিঠিতে সে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একটি হারমোনিয়াম উপহার পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং তাকে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন। এ সময় অনুশ্রীকে একটি হারমোনিয়াম উপহার দেওয়া হলে সে আবেগাপ্লুত হয়ে পড়ে এবং একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে। অনুশ্রী জানায়, তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং এমনভাবে তার স্বপ্ন পূরণ হবে, তা সে কখনো কল্পনাও করেনি।

একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে এলে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। রাকিব জানান, ছোটবেলা থেকেই তার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। সাক্ষাতের সময় তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের জনদাবির বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, স্বপ্ন পূরণ হলো অনুশ্রী ও রাকিবের

আপডেট সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬