
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় ও রাজধানীর নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
ক্ষুদে শিল্পী অনুশ্রী রায় গত ১৫ জুলাই পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিল। সেই চিঠিতে সে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একটি হারমোনিয়াম উপহার পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং তাকে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন। এ সময় অনুশ্রীকে একটি হারমোনিয়াম উপহার দেওয়া হলে সে আবেগাপ্লুত হয়ে পড়ে এবং একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে। অনুশ্রী জানায়, তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং এমনভাবে তার স্বপ্ন পূরণ হবে, তা সে কখনো কল্পনাও করেনি।
একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে এলে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। রাকিব জানান, ছোটবেলা থেকেই তার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। সাক্ষাতের সময় তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের জনদাবির বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২