ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, স্বপ্ন পূরণ হলো অনুশ্রী ও রাকিবের খাগড়াছড়িতে পথ হারানো শিশু আরমান ফিরল মায়ের কোলে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ সহকর্মীকে ধর্ষণ: তেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের কারাদণ্ড ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী সরকার গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন প্রসিকিউশনের হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০ জন শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা জারি রায়গঞ্জে জুলাই আন্দোলনে শহীদ নজরুলের স্মরণে সড়ক উদ্বোধন

খাগড়াছড়িতে পথ হারানো শিশু আরমান ফিরল মায়ের কোলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

খাগড়াছড়ির দীঘিনালা থানা পুলিশ পথ হারিয়ে একা ঘুরে বেড়ানো ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন থানার সাথে সমন্বয়ের মাধ্যমে মাত্র এক রাতের মধ্যেই শিশুটির পরিচয় নিশ্চিত করে তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়।

গত বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জিয়ানগর শিবির এলাকায় একটি চায়ের দোকানের সামনে শিশুটিকে একা বসে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দা মো. সুজন শিশুটিকে নিরাপত্তার জন্য দীঘিনালা থানায় নিয়ে আসেন।

থানায় পৌঁছানোর পর শিশুটিকে নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়। তার দেওয়া সীমিত তথ্যের ভিত্তিতে পুলিশ বেতার বার্তা ও ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করে। পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানার সহায়তায় জানা যায়, শিশুটির নাম মো. আরমান হোসেন (১০) এবং তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গামারীডালা এলাকায়।

পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শিশুটির মা মোসা. আমেনা আক্তার থানায় এসে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ছেলেকে শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি শিশুকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য বড় সাফল্য। পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এমন ঘটনায় দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। এদিকে, শিশুটিকে দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ায় পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে পথ হারানো শিশু আরমান ফিরল মায়ের কোলে

আপডেট সময় : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬