ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০ ১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। আহত রুবেল সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্তে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে রুবেল গুরুতর আহত হন। ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আহত রুবেলের স্ত্রী সানজিদা বেগম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সানজিদা দাবি করেন, সোমবার রাতে তার স্বামী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন, তখন বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে নিচের অংশে লাগে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম জানান, একজন আহত হওয়ার বিষয়টি তারা অবগত আছেন এবং তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের সঙ্গে বিজিবির কথা হয়েছে এবং তারা জানতে পেরেছেন রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬