ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী অভাবের অন্ধকার পেরিয়ে শিলার শিক্ষিকা হওয়ার অনুপ্রেরণামূলক গল্প প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর কলাবাগানে পারিবারিক কলহে জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত জ্বালানি স্থাপনায় হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি চলছে হার্দিক পান্ডিয়াকে অন্য দলে বিক্রির খবর ওড়াল মুম্বাই ইন্ডিয়ান্স রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট, রান্না শেষ করতে লাগছে বিকেল

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপ মিশন শেষে অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পলের প্রত্যাবর্তনের ম্যাচে ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারাও বজায় রাখল দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ১৬তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার চিপ শটে দলকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। গোলরক্ষককে অনেকটা সামনে দেখে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এটি ছিল চলতি মৌসুমে তার দশম গোল এবং সর্বশেষ চার ম্যাচে সপ্তম গোল। এই গোলের মাধ্যমে সুয়ারেজ একটি অনন্য কীর্তিও গড়েন। যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের ইতিহাসে প্রথম তিন মৌসুমের প্রতিটিতে অন্তত ১০টি গোল ও ৫টি করে গোলে সহায়তা করা মাত্র পঞ্চম ফুটবলার তিনি।

৩৪তম মিনিটে সমতায় ফেরে কলম্বাস। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও এগিয়ে যায় মায়ামি। রদ্রিগো দি পলের দারুণ পাস থেকে ডান প্রান্তে বল পান সুয়ারেজ। সেখান থেকে তার নিখুঁত ক্রসে হেড করে জালে বল পাঠান ক্লাবের একাডেমি থেকে উঠে আসা নোয়া অ্যালেন। এটি ছিল চলতি মৌসুমে অ্যালেনের প্রথম গোল। একই সঙ্গে সুয়ারেজের গোলে সহায়তার সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়ে।

দ্বিতীয়ার্ধে দুই দলই সমানতালে লড়াই চালায়। শেষ পর্যন্ত ৮৪তম মিনিটে দ্বিতীয় গোল করে আবারও সমতায় ফেরে কলম্বাস। ম্যাচের শেষ দিকে মেসি একাধিকবার গোলের চেষ্টা করলেও সফল হতে পারেননি। ফলে ২-২ গোলের সমতাতেই শেষ হয় উত্তেজনাপূর্ণ লড়াই।

এদিনের ম্যাচে বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো মাঠে নামেন অধিনায়ক মেসি ও রদ্রিগো দি পল। এছাড়া গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া ফ্রিসিও কাইসেদোও প্রথমবারের মতো মায়ামির হয়ে লিগে অভিষেক করেন। আগামী বুধবার লিগস কাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আপডেট সময় : ১০:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬