ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস বাণিজ্য চুক্তির প্রভাব: যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণের বেশি বাড়ল ৪ বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি মানুষ মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাব সেন্টারের দুই কর্মী আটক ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা, সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় রাখুন এসব পুষ্টিকর খাবার বিল ক্লিনটনের অভিশংসন ও নীল পোশাকের সেই আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ফি ও বিধিনিষেধের প্রস্তাব এমপি মালিকের কাছে দুঃখ প্রকাশ করে ফের লাইভে ইউপি চেয়ারম্যান ওলিদ খুলনায় ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকেও গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের আইডাহোর রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে ঘটা এই হামলায় একাধিক ব্যক্তি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী লেন কোহেন জানিয়েছেন, তিনি রেস্তোরাঁর কাছে একটি ট্রাফিক সিগন্যালে থাকা অবস্থায় এআর-স্টাইলের রাইফেল হাতে একজনকে ড্রাইভ-থ্রু এলাকা থেকে বের হতে দেখেন। এরপরই পিস্তেই পিস্ত পিস্তল হাতে অন্য একজন তাকে লক্ষ্য করে গুলি চালান। একই সময়ে তিনি রেস্তোরাঁর এক কর্মীকে বুকে গুলিবিদ্ধ এক নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখেন।

শহরের মুখপাত্র জোশ পামার জানিয়েছেন, তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী হামলাকারী একজনই ছিলেন। তার পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রধান ম্যাথিউ হিকস এক প্রেস ব্রিফিংয়ে পরিস্থিতিকে অত্যন্ত বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই। হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইডাহোর সিনেটর মাইক ক্রাপো গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ শুরু করার জন্য স্থানীয় ফার্স্ট রেসপন্ডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের আইডাহোর রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক

আপডেট সময় : ০৯:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬