ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১১ বছরে ১.২৩ লাখ শিক্ষার্থীর আত্মহত্যা, শীর্ষে মহারাষ্ট্র ট্রাইব্যুনালে দুই হত্যা মামলার অভিযোগপত্র দাখিল, পরোয়ানা জারি রাজশাহী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাড়া দিল কে, রহস্যের কিনারা নেই নেত্রকোনায় নিজ ঘরে যুবকের গলাকাটা মরদেহ, তদন্তে পুলিশ আর্জেন্টিনার আচরণকে ‘অসহনীয়’ বললেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বিক্ষোভকারীদের ওপর গুলি: অমিত শাহকে জবাব চাইলেন রাহুল গান্ধী হবিগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সূচনা রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৩ জন গ্রেপ্তার, মামলা ৪০ ‘শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের কোনো তথ্য আমাদের কাছে নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রতিবছর পানিতে ডুবে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু

খেলনা ওরাংওটাং আঁকড়ে ভাইরাল হওয়া বানরছানা ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

খেলনা ওরাংওটাং পুতুলকে মায়ের মতো আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই করা জাপানের সেই আলোচিত বানরছানা ‘পাঞ্চ’ এক বছর পূর্ণ করেছে। তার এই প্রথম জন্মদিনটি বেশ আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে। এই বিশেষ মুহূর্তে দেশ ও বিদেশের হাজারো ভক্ত পাঞ্চকে ভালোবেসে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।

জাপানের চিবা অঞ্চলের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে থাকে ম্যাকাক প্রজাতির এই বানরটি। তার প্রথম জন্মদিন উপলক্ষে চিড়িয়াখানায় এসেছে প্রায় আড়াই হাজার শুভেচ্ছা কার্ড। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো এসব রঙিন কার্ড দিয়ে জন্মদিনের বিশেষ প্রদর্শনীর দেয়াল সাজানো হয়েছে। পাঞ্চ এখন আর সেই ছোট্টটি নেই; চিড়িয়াখানার প্রায় অর্ধশত বানরের দলের সঙ্গে সে এখন বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। দলের অন্য বানরদের সঙ্গে সে এতটাই মিশে গেছে যে তাকে আলাদা করাই কঠিন। বয়সের সঙ্গে সঙ্গে সে পুতুলের মায়া কাটিয়ে উঠেছে।

গত বছর জন্মের পরপরই মা পরিত্যক্ত এই বানরছানাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। জন্মের পর তার মা অসুস্থ হয়ে পড়লে পাঞ্চকে ফেলে চলে যায়। তখন চিড়িয়াখানার কর্মীরাই তার দেখভালের দায়িত্ব নেন। বানরছানাদের স্বাভাবিক আঁকড়ে ধরার প্রবণতা ধরে রাখতে পাঞ্চের হাতে দেওয়া হয়েছিল বিশ্বখ্যাত ব্র্যান্ড আইকিয়ার একটি ওরাংওটাং পুতুল। সেই পুতুলটিকে মায়ের মতো আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য পাঞ্চের আকুলতার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা কোটি মানুষের হৃদয় স্পর্শ করে। এমনকি পাঞ্চের জনপ্রিয়তার কারণে আইকিয়ার ওই নির্দিষ্ট খেলনা পণ্যটি দ্রুতই বাজার থেকে বিক্রি শেষ (সোল্ড আউট) হয়ে গিয়েছিল।

কঠিন সেই দিনগুলোর কথা স্মরণ করে চিড়িয়াখানার প্রধান তাকাশি ইয়াসুনাগা বলেন, ‘পাঞ্চ যখন বেঁচে থাকার সংগ্রাম করছিল, তখন আমাদের দুই কর্মী তাকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। সেই কঠিন দিনগুলো পেরিয়ে আজ পাঞ্চের এত ভালোবাসা পাওয়া সত্যিই দারুণ আনন্দের।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

খেলনা ওরাংওটাং আঁকড়ে ভাইরাল হওয়া বানরছানা ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিন

আপডেট সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬