ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমআইএসটি শিক্ষার্থী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিশ্বকাপ শেষে প্রথমবার প্রকাশ্যে মেসি, উপভোগ করলেন ফুটবল ম্যাচ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল ইসরাইল ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের আবেদনের সময় বাড়ল বঙ্গভবন থেকে মো. সাহাবুদ্দিনের নীরবে-নিভৃতে বিদায় হুইলচেয়ারে ট্রাইব্যুনালে দীপু মনিকে দেখতে এলেন স্বামী তৌফিক নেওয়াজ এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও কারণ জানাল শিক্ষা মন্ত্রণালয় ব্রণের চিকিৎসায় টুথপেস্টের ব্যবহার: জাদুকরী সমাধান নাকি বড় ঝুঁকি? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন হামলার আশঙ্কায় তুরস্ক থেকে ফেরার পথে বিমান বদল করলেন ট্রাম্প

স্পেনে দাবানলের তাণ্ডব: ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্পেনের মাদ্রিদ ও আভিলা প্রদেশে ভয়াবহ দাবানলের তাণ্ডবে ২৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা দিন-রাত কাজ করলেও, ঘরবাড়ি হারিয়ে চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

মাদ্রিদের উপকণ্ঠের চাপিনেরিয়া গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী এলভিরা মেনেন্দেজ গত রাতে স্থানীয় পৌরসভার একটি জিমনেশিয়ামে আশ্রয় নিয়েছেন। সেখানে কুকুর ও মানুষের ভিড়ে ঠিকমতো ঘুমাতেও পারেননি তিনি। এএফপিকে তিনি বলেন, "স্বেচ্ছাসেবীরা আমাদের খুব ভালো দেখাশোনা করছেন, কম্বল ও গোসলের ব্যবস্থাও করেছেন। তবে আমি জীবনে কখনো এমন ভয়াবহ পরিস্থিতি দেখিনি।" আগুনের তীব্রতা দেখে তার মনে হয়েছিল, তিনি হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন।

শনিবার সকালের দিকেও মাদ্রিদের গ্রামাঞ্চলের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল, যা পরে বাতাসের কারণে কিছুটা পরিষ্কার হয়। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এল এসকোরিয়াল মঠও ধোঁয়ার ধূসর চাদরে ঢেকে যায়। চাপিনেরিয়ার কাছের ছোট শহর ব্রুনেটের মেয়র মার নিকোলাস জানান, আগুন সব সীমা ছাড়িয়ে গেছে। তার শহর প্রায় ১০০ জন বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, "আমাদের প্রধান অগ্রাধিকার ছিল মানুষের জীবন রক্ষা করা।" তবে এই অগ্নিকাণ্ডে যে বিশাল প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

চাপিনেরিয়া থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ৬১ বছর বয়সী গৃহ পরিচর্যাকারী ভিক্টোরিয়া হুরতাদোও। প্রতিদিন তিনি যে বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির দেখাশোনা করেন, তাকে সঙ্গে নিয়েই বের হতে হয়েছে তাকে। তাড়াহুড়োয় তারা শুধু প্রয়োজনীয় কিছু কাপড় ও ওষুধসহ একটি ছোট ব্যাগ সঙ্গে নিতে পেরেছিলেন। হুরতাদো জানান, আশ্রয়কেন্দ্রে তাদের ভালোভাবেই স্বাগত জানানো হয়েছে। তবে কবে নাগাদ নিজের বাড়িতে ফিরতে পারবেন, তা নিয়ে তিনি বেশ চিন্তিত। অবশ্য দমকলকর্মীদের নিরলস পরিশ্রমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মূলত মে মাস থেকে পশ্চিম ইউরোপে আঘাত হানা একের পর এক রেকর্ড তাপপ্রবাহ এবং তীব্র খরা এই ভয়াবহ দাবানলের মূল কারণ। এর ফলে ফ্রান্স ও স্পেনের বন ও উদ্ভিদভূমি অত্যন্ত দাহ্য হয়ে উঠেছে, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে।

ভিলাভিসিওসা দে ওদোনের একটি ক্রীড়া হলে ছেলেসহ আশ্রয় নিয়েছেন ৪৮ বছর বয়সী আন্তোনিও-লুইস রদ্রিগেস। শুধু পরনের কাপড় নিয়ে ঘর ছাড়া রদ্রিগেসের মূল দুশ্চিন্তা এখন তার কুকুরটিকে নিয়ে, যাকে তিনি সান মার্টিন দে ভালদেইগ্লেসিয়া গ্রামের উপকণ্ঠের একটি খামারে রেখে আসতে বাধ্য হয়েছেন। কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আশপাশের গ্রামাঞ্চলের ঝোপঝাড় ও ঘাস পরিষ্কার রাখার বিষয়ে প্রশাসন যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

রদ্রিগেসের মতে, গত শীতে প্রচুর বৃষ্টির কারণে ঘাস ও ঝোপঝাড় অনেক বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু স্পেনে অনেক খামার পরিত্যক্ত হয়ে যাওয়ায় পতিত জমিগুলোর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। ফলে অতিরিক্ত তাপে শুকিয়ে যাওয়া গাছপালায় সামান্য স্ফুলিঙ্গেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি জানান, ঘাস বেশি বেড়ে গেলে তিনি আগে নিজের জমিতে ভেড়া ছেড়ে দিতেন, যাতে তারা অতিরিক্ত ঘাস খেয়ে জমি পরিষ্কার রাখতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

স্পেনে দাবানলের তাণ্ডব: ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

আপডেট সময় : ১২:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬