ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল ইসরাইল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন ও সামরিক তৎপরতা জোরদার করার অংশ হিসেবে নতুন পদক্ষেপ নিয়েছে ইসরাইল। দুই ইসরাইলি সেনা নিহতের ঘটনায় অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। সামরিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবারের ওই ঘটনার পর থেকেই স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িঘরে এই অভিযান চালানো হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এলা ওয়াওয়েয়া জানিয়েছেন, নাবলুসের নিকটবর্তী তাল গ্রামে অভিযুক্তদের বাড়িগুলো লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে সিলগালা করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে।’

ঘাতক হামলায় অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করা ইসরাইলের একটি দীর্ঘদিনের নীতি। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই এই অমানবিক পদক্ষেপের তীব্র সমালোচনা ও বিরোধিতা করে আসছে।

বর্তমানে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে একের পর এক অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতি ও সেনাচৌকি সম্প্রসারণের কাজও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এই সামরিক আগ্রাসনের পাশাপাশি সেখানে কট্টরপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীরাও সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা ও নির্যাতন ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল ইসরাইল

আপডেট সময় : ০১:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬