ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল রাবি শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ৮ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার পরীক্ষা ব্যবস্থা নির্ভুল করার আহ্বান মোদির, মিছিল স্থগিত আন্দোলনকারীদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ মেজর (অব.) মোজাফফরকে সুনামগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সবুজবাগে ৯৯ বোতল ভারতীয় মদসহ আটক ১ সুন্দরবনের নলিয়ানে ৩০ কেজি হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক ইয়ামালকে চ্যাম্পিয়ন হতে দিতে চান না মেসি, জানালেন পরিকল্পনা টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্য আটক সাইবার বুলিং দমনে বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সোমবার (২০ জুলাই) সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ আরোপের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। হুতিদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, 'চোখের বদলে চোখ' নীতির ভিত্তিতে তারা 'অপরাধী সৌদি শত্রুর বিরুদ্ধে' এই সামুদ্রিক অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর করছে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে নিপীড়নমূলক ও অন্যায় অবরোধ আরোপ করে রেখেছে, এটি তারই পাল্টা জবাব। তবে হুতিদের এই ঘোষণার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, হুতিদের এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের একটি নতুন ফ্রন্ট হিসেবে আবির্ভূত হতে পারে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালি যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৭ শতাংশ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, কারণ সৌদি আরবের তেল রপ্তানির একটি বড় অংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়। উপসাগরীয় যুদ্ধের কারণে বিশ্ববাজারে ইতোমধ্যে তেলের সরবরাহে যে ১০ শতাংশ ঘাটতি রয়েছে, এই নতুন সংকট তাকে আরও জটিল করে তুলতে পারে। সোমবার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

এই উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষ থেকেই কূটনৈতিক আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানের কাছে নতুন কিছু প্রস্তাব দিয়েছে, যার লক্ষ্য গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের একটি স্থায়ী সমাধান এবং গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তিটি টিকিয়ে রাখা। একটি সূত্রের তথ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীরা ইরানের কাছে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও রেখেছে।

একই সঙ্গে, পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

আপডেট সময় : ০৮:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬