ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ইউসিটিসি ড্রামা ক্লাবের ‘নিমফুল’ মঞ্চায়ন মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখাটা কষ্টের: কুবার্সি মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ, জানালেন কৃতজ্ঞতা কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের টানা চতুর্থ দিনের হামলা টানা চতুর্থবার ইউরোমানির সেরা ইএসজি ব্যাংক প্রাইম ব্যাংক মাগুরার শ্রীপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের ডাক বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, ভরিতে বাড়ল ১,৬৩৩ টাকা প্রবাসী কার্ডে বিমান টিকিট ও লাউঞ্জে বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা

দিল্লিতে বিক্ষোভকারীদের হামলায় ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতের রাজধানী দিল্লির রাজপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (নিট) এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে ফেইসবুকভিত্তিক গ্রুপ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলন চালিয়ে আসছে। এই আন্দোলনের অংশ হিসেবে সোমবার নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছিল তারা।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার সকালে ‘সংসদ চলো’ কর্মসূচি শুরুর পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। তবে অল্প সময়ের মধ্যেই সিজেপি সমর্থকরা পুনরায় জন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি শুরুর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ও তাণ্ডব শুরু হয়। ধোঁয়াশাচ্ছন্ন পুরো এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়।

দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সহিংসতার ঘটনায় ১১৮ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের তালিকায় নয়াদিল্লি পুলিশের স্পেশাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, অ্যাসিসটেন্ট কমিশনার এবং বেশ কয়েকজন নারী পুলিশ সদস্য রয়েছেন। পুলিশের বিবৃতিতে এও স্বীকার করা হয়েছে যে, সংঘর্ষের ঘটনায় অন্তত ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন, যাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি, সহিংস আচরণ এবং সরকারি যানবাহন ও সম্পদ ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, বিক্ষোভকারীদের এই সহিংসতা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গুরুতর হুমকির মুখে ঠেলে দিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে বিক্ষোভকারীদের হামলায় ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০

আপডেট সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬