ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলের ২১ দিনের কারাদণ্ড সাড়ে ছয় মাসে এক টাকারও দুর্নীতি করিনি, চ্যালেঞ্জ এমপি আমির হামজার এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও নাকচ করল আদালত ছাড়া পেয়েই মোদিকে হিটলারের পরিণতি স্মরণ করালেন ধ্রুব রাঠি মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পলাতক ১ চেনা সম্পর্কের আড়ালে কন্যাশিশুর নিরাপত্তা ঝুঁকি ও বাল্যবিয়ের সংকট দুর্গাপূজায় তিন স্তরের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

ভারতের সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে একটি নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। হিমালয়সংলগ্ন এলাকায় তিস্তা নদীর এই জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গটিতে সোমবার এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গের ভেতরে এখনও অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়ে আছেন।

সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক রাজীব রোকা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২৫ থেকে ২৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে সুড়ঙ্গের ভেতরে কোনো বিস্ফোরণকে দায়ী করা হচ্ছে, তবে এর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজীব রোকা জানান, সুড়ঙ্গের অনেক গভীরে বিস্ফোরণটি ঘটায় এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। সম্প্রতি এ অঞ্চলে ভারী মৌসুমি বৃষ্টিপাত হয়েছে, যা প্রাকৃতিক কোনো কারণে এই ধসের পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযানে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ভূগর্ভস্থ শিলাস্তর থেকে নির্গত বিষাক্ত মিথেন গ্যাস। রাজীব রোকা জানান, প্রচুর গ্যাসের উপস্থিতির কারণে অক্সিজেন সরঞ্জাম বহনকারী উদ্ধারকারী দল ছাড়া অন্যদের প্রবেশ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় খনি দুর্ঘটনায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি উদ্ধারকারী দলকে বিমানে করে ঘটনাস্থলে আনা হয়েছে।

ভারতে বড় ধরনের অবকাঠামো নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা নতুন নয়। তবে পরিবেশবিদদের মতে, হিমালয়ের মতো নাজুক ভৌগোলিক পরিবেশে অতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ফলে এ ধরনের দুর্যোগের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এর আগে ২০২৩ সালে উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের একটি সড়ক সুড়ঙ্গ ধসে ৪১ জন শ্রমিক দীর্ঘ ১৭ দিন আটকা পড়েছিলেন, যাদের পরবর্তীতে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারতের সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬