ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল রাবি শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ৮ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার পরীক্ষা ব্যবস্থা নির্ভুল করার আহ্বান মোদির, মিছিল স্থগিত আন্দোলনকারীদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ মেজর (অব.) মোজাফফরকে সুনামগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সবুজবাগে ৯৯ বোতল ভারতীয় মদসহ আটক ১ সুন্দরবনের নলিয়ানে ৩০ কেজি হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক ইয়ামালকে চ্যাম্পিয়ন হতে দিতে চান না মেসি, জানালেন পরিকল্পনা টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্য আটক সাইবার বুলিং দমনে বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সৌদি আরবের পর্যটন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিটি প্রবেশের ক্ষেত্রে দেশটিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করার অনুমতি থাকবে।

ভিসাধারীদের জন্য কিছু নতুন শর্তও যুক্ত করা হয়েছে। সৌদি আরবে প্রতিবার প্রবেশের আগে দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফরম ‘নুসুক’ থেকে একটি প্যাকেজ ক্রয় করা বাধ্যতামূলক। এই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া, সৌদি আরবে পৌঁছানোর আগে নুসুক প্ল্যাটফরমের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমের নির্দিষ্ট সময়ে এই ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব

আপডেট সময় : ০৭:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬