ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা মামলার মূল আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্র জানা যায়, নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের কিশোর আরাফাত ফায়েম (১৭) হত্যা মামলার মূল আসামি হারুন অর রশিদকে (৪২) গ্রেফতার করা হয়েছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর দারিতে থাকা এই আসামিকে গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোজাম্মেল হক এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ শেখ কামালকে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে আরও ১ জন জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এমাম হোসেনকে (৩৭) আটক করা হয়, পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সেনবাগ থানা পুলিশ জানান, সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, বিশেষ অভিযানে ফায়েম হত্যা মামলার মূল আসামি সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সেনবাগ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও জোরদার ভাবে চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬