ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি মধুখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো এয়ারটেল, নাম পরিবর্তন ‘সার্কেল’

ফেনী থেকে অপহৃত সেনা সদস্য উদ্ধার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী:
  • আপডেট সময় : ১২:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনীতে গাড়ি কিনতে গিয়ে অপহৃত হওয়া অবসর প্রাপ্ত এক সেনা সদস্যকে উদ্ধার করেছে র‍্যাব-৭।

উদ্ধার হওয়া ব্যক্তি ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০), তার সেনা নম্বর ১২৩৪২০৩, সাবেক ইউনিট ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি, তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালামের ছেলে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব-৭ এর একটি দল তাকে উদ্ধার করে।

র‍্যাব সূত্র জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সোমবার মো. মাসুম আহমেদ সিলেট থেকে একটি প্রাইভেট কার কিনতে ফেনীতে যান, ওই দিন রাত ১০টার দিকে ফেনী শহর থেকে একদল ছিনতাই কারী তাকে অপহরণ করে।

দীর্ঘ সময় তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পারায় পরিবারের পক্ষ থেকে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করে, বিষয়টি র‍্যাবকে জানানো হলে ফেনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি) জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে, একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী থেকে অপহৃত সেনা সদস্য উদ্ধার

আপডেট সময় : ১২:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬