ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি, এলাকায় আতঙ্ক নিজেদের চোরাবালিতে আটকে ফেলেছে যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমরাহ ভিসায় সৌদিতে প্রবেশের নতুন নিয়ম ও শর্তাবলী জারি অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩ ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য

বন্দর থানার মুছাপুরে ছিনতাইয়ের জেরে দুই গ্রামে উত্তেজনা, হামলার চেষ্টা প্রতিহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অন্তর্গত মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সাজেনের কাছ থেকে একই এলাকার মাদক সেবী তিলক (পিতা: মহিউদ্দিন) ও লিটন (পিতা: সৈয়দ আলী) দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার মীমাংসার জন্য স্থানীয়ভাবে বিচার বসানো হলে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আলী হোসেন সাহেব ও বিএনপি নেতা অনিক আহমেদ । তবে অভিযুক্ত তিলক ও লিটনের বিচার পছন্দ না হওয়ায় বিচার চলাকালে তাদের সঙ্গে বিচারকের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর অভিযোগ রয়েছে, তিলক ও লিটন তাদের প্রভাব বিস্তারের জন্য লাঙ্গলবন্দ যুগিপাড়া এলাকা থেকে তাদের গ্রুপের মাদক ব্যাবসায়ী,ছিনতাইকারীও মাদকসেবীদের একত্রিত করে দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে একদল লোক বারপাড়ায় এসে আলী হোসেন সাহেব সহ স্থানীয়দের ওপর হামলার পরিকল্পনা করে। খবর পেয়ে বারপাড়া এলাকার লোকজন একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয়দের ঐক্যবদ্ধ অবস্থানের মুখে হামলাকারীরা ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হয়।
ঘটনার পর থেকে বারপাড়া ও যুগিপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের মধ্যে সতর্কতা দেখা গেছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্দর থানার মুছাপুরে ছিনতাইয়ের জেরে দুই গ্রামে উত্তেজনা, হামলার চেষ্টা প্রতিহত

আপডেট সময় : ০৩:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬