ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী সরকারি কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে ব্যানার, রঙিন বেলুন ও হরেক রকম ফুলের সাজে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব আরও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরান।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তার বক্তব্যে
নবীনদের উদ্দেশ্য করে বলেন, কলেজ জীবনই ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত ক্লাস, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির পাশাপাশি অন্যান্য শিক্ষক মন্ডলীরা বলেন একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নৈতিক চর্চায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। তিনি বলেন, ফুলবাড়ী সরকারি কলেজ একটি সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এখানে সব ধরনের সুযোগ রয়েছে। তিনি নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন।

নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নবীনদের কলেজজীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম।

শিক্ষার্থী ও শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে সম্পন্ন এই অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫