ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গণসংযোগ চালাচ্ছেন জামায়াত নেতা ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গণসংযোগ চালাচ্ছেন জামায়াত নেতা ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া

সরেজমিনে দেখা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আকাশ ছিল মেঘে ঢাকা। সকাল থেকেই ছিল থেমে থেমে বৃষ্টি। এমন একটি ঠান্ডা পরিবেশে যে কেউ চাইবে বাসায় বাহারি খাবার সাথে ভোজনবিলাসে মেতে উঠতে। পরিবারের সাথে সময় কাটাতে। হয়তোবা নরম বিছানায় শরীর এলিয়ে একটি শান্তির ঘুম দিতে কিন্তু তার ব্যতিক্রম দেখা গেল জামায়াত মনোনীত (নারায়ণগঞ্জ ৩) সোনারগাঁ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইনের ক্ষেত্রে।

আল কুরআনের ঝান্ডা কে সমুন্নত রাখতে, কোরআনের সংবিধান ও সংসদ কায়েমের লক্ষ্যে সকাল থেকেই অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে বৃষ্টিতে ভিজেই নেমে পড়েন গণসংযোগে। রোদ, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ কোন কিছুই যেন তাকে থামাতে পারছে না। ছুটে চলছেন দুর্বার গতিতে ভোটারদের দ্বারে দ্বারে অবিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক বাজারে দেখা গেছে প্রচারণা ও গণসংযোগের কাজে। বৃষ্টির এই দিনে যেখানে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকে দেখা যাচ্ছে না তার উল্টো চিত্র দেখা যাচ্ছে জামায়াত নেতা প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার ক্ষেত্রে।

ভোটারদের মনোযোগ আকর্ষণ ও প্রচারণায় যেন একটি মুহূর্ত অলস সময় কাটাতে রাজি নন তিনি। এ বিষয়ে ড. ইকবাল হোসাইন ভূইয়ার সাথে কথা বললে তিনি বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি
মোঃ আসাদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন সভাপতি
মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মাওলানা  মোঃ শাহিন সহ
অসংখ্য নেতা ও কর্মী ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গণসংযোগ চালাচ্ছেন জামায়াত নেতা ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া

আপডেট সময় : ০৭:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫