ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ কুমিল্লায় লবণের চালানের আড়ালে ইয়াবা পাচারে ইয়াবা সহ আটক-৫ চট্টগ্রামে ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে, ত্রাণমন্ত্রী আমজাদহাটে বজ্রপাতে প্রাণ হারালো ২ শিশুর লক্ষীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ছেলে সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ সোনাগাজীতে গাঁজা সহ আটক-১ আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শেরপুরে পিটিয়ে হত্যা করল ভাইকে।

নিজস্ব প্রতিবেদনঃ
  • আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৪৮৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে ২ জুন ২০২৬ তারিখে বাঁশঝাড় এর কুড়ুল ভাঙ্গা কে কেন্দ্র করে হজরত আলী (সুটক্যা) (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে আপন চাচাতো ভাই ও তার ভাতিজা ।

নিহত হজরত আলী (৫৫) বেলঘড়িয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

অভিযুক্তরা হলেন নিহত হযরত আলীর চাচাতো ভাই আব্দুর রহিম (ওমা) (৫৩), পিতা মৃত রইচ উদ্দিন এবং আব্দুর রহিমের ছেলে নাইম হোসেন (১৮)

মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে একটি বাঁশঝাড়ের কুড়ুল ভাঙ্গাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে আব্দুর রহিম এবং তার ছেলে নাঈম হাতে থাকা লোহার পেরেকযুক্ত বাঁশ দিয়ে হজরত আলীর মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে।
আঘাতে গুরুতর আহত অবস্থায় পারিবারিক লোকজন সহ স্থানীয়রা তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ার শেরপুরে পিটিয়ে হত্যা করল ভাইকে।

আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬