ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষের মৃত্যুর শঙ্কা বাংলাদেশে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া মাদরাসা শিক্ষা সংস্কারে বেফাক মহাসচিবের কাছে ১২ দফা প্রস্তাব দেশের ১৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস চট্টগ্রামে তামিম ইকবাল ও এসিআই মোটরসের উদ্যোগে ইয়ামাহার নতুন শোরুম জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৩ জাপানের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে শপিংমল ধসে বহু মানুষ আটকা

হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহত মনিরা বেগম ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। জানা গেছে, তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং মনিরা তার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। ফরহাদ ঢাকায় রিকশা চালাতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরার বোন মহসিনা বেগম জানান, সোমবার ভোরে ফরহাদ ঢাকা থেকে শ্বশুরবাড়িতে এসে মনিরাকে মারধর করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মনিরাকে চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মহসিনা। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সেখানে ফরহাদ উপস্থিত হন। হাসপাতালের ভেতরেই ফরহাদ ও মনিরার মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফরহাদ ছুরি দিয়ে মনিরার পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় মনিরাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফরহাদকে হাসপাতাল এলাকা থেকেই আটক করা হয়েছে। নিহতের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মনিরার মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬