ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলার প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ২১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দিল সরকার দিনাজপুরের বীরগঞ্জে কাঁচা মরিচের দামে নতুন রেকর্ড হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ম্যাচে নজিরবিহীন প্রতারণা নির্দোষ হয়েও আমি অপরাধী: আদালতে হাজিরা দিলেন সাবেক মেয়র আইভী রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষের মৃত্যুর শঙ্কা বাংলাদেশে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

বিনিয়োগের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিনিয়োগের প্রধান শর্তই হলো একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। আর এই লক্ষ্য অর্জনেই সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে কাজ করছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা সবসময় নিরাপদ পরিবেশে পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী থাকেন। জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে উৎসাহ পাবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সিইআইজেডসহ দেশের প্রতিটি অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে। কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

উন্নয়নকাজের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়াং, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬