ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ নিউইয়র্কের মেয়রের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের গ্রাউন্ডব্রেকিং আজ আরব আমিরাতের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব ও সিইপিএ নিয়ে আলোচনা সিয়াটলে স্পেস নিডলের কাছে গুলিতে নিহত ২, আহত ৫ ঢাকায় আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস ইসরাইলি হামলা বন্ধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ চাইলেন মাহমুদ আব্বাস ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত হ্রাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি গোলাবারুদ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১২:৪২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে।

দেশের সব রাজনৈতিক দলকে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সমান সুযোগ দিতে হবে। শেষ পর্যন্ত জনগণই ভোটের মাধ্যমে তাদের আসল প্রতিনিধি নির্বাচন করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন-নিপীড়ন করে কখনও ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সমর্থনই হচ্ছে যেকোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর যে বিপুল আস্থা রেখেছে, তা ধরে রাখতে হবে। এজন্য নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জনে নিরলস কাজ করে যেতে হবে।

একটি কার্যকর সংসদ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বিএনপি দেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।

বক্তব্যে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের তরুণ সমাজকে শুধু ডিগ্রিমুখী না হয়ে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।

দলীয় নেতাকর্মীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল চলমান বর্ষা মৌসুমে সারাদেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার আহবান জানান।

ভূল্লী উপজেলা বিএনপি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৪২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬