ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আরব আমিরাতের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব ও সিইপিএ নিয়ে আলোচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ (CEPA) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে।

বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে যৌথ বিজনেস কাউন্সিলকে সক্রিয় করার বিষয়েও উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। পারস্পরিক স্বার্থ রক্ষায় আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত তাদের বহুমুখী সম্পর্ক ও যোগাযোগ আরও নিবিড়ভাবে বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির সাম্প্রতিক অধিবেশনে ‘ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ক’কে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সমর্থন ও সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আরব আমিরাতের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব ও সিইপিএ নিয়ে আলোচনা

আপডেট সময় : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬