ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সাংবাদিক সাজেদা হকের মামলায় মিরাজ-কুসুমের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ রাড্ডাকাণ্ডে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে ভোট ১২ নভেম্বর সৌদি-হুথি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়: ৫১টি ফ্লাইট বাতিল ও ৫ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত পুরান ঢাকার মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর্থিক সুবিধা দাবি করার অভিযোগে ৫ প্রতারককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১৪ জুন রবিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ১টি সাদা রঙের নোহা মাইক্রোবাস “ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৫২” নিয়ে অভিযুক্তরা উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে যান, গাড়িটিতে বিভিন্ন মিডিয়া হাউসের স্টিকার, ভিজিটিং কার্ড ও মাইক্রো বুম সংযুক্ত ছিল।

তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সুবিধা দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি জানানো হলে তারা দূর থেকে এসেছেন উল্লেখ করে যাতায়াতের জ্বালানি খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন।

বিষয়টি সন্দেহ জনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট মিডিয়া হাউজ গুলোর সঙ্গে যোগাযোগ করেন, যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন:- নেত্রকোনা সদর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৫৪), গাজীপুর মহানগরের পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪), টঙ্গীর আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪), টঙ্গীর এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান (২৪) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, যারা বিভিন্ন মিডিয়া হাউজের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা বা চাঁদাবাজির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬