সংবাদ শিরোনাম :
পুরান ঢাকার মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজার এলাকার ছোট কাটারা সংলগ্ন মনজুর খান প্লাজার ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ২ মিনিটে ভবনটির একটি দোকানে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মাথায় বিকেল ৫টা ৪ মিনিটে তাদের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ভবনটি এসি মসজিদের পাশেই অবস্থিত। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh





























