ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তি পেল ৩০৪ শিক্ষার্থী চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ টানা বৃষ্টিতে নাকাল রাজধানী: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি শাহজালালের মাজারে ১৯ দিন পর মিলেছে অর্ধকোটি টাকা প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল: মুখোমুখি যারা, সময়সূচি জেনে নিন কিশোরগঞ্জে হাওর ও নদে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনে দিনাজপুরে ৮টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

​আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা ও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টিতে নিজেদের চেয়ারম্যান পদপ্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়। জেলা জামায়াতের নির্বাচন কমিটির প্রধান রবিউল ইসলাম প্রাথমিকভাবে মনোনীত এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা হলেন ​২ নং সুন্দরবন ইউনিয়ন মাওলানা খোরশেদ আলম, ​৩ নং ফাজিলপুর ইউনিয়ন মাওলানা সিরাজুল ইসলাম, ৫ নং শশরা ইউনিয়ন মোঃ রবিউল ইসলাম, ​৬ নং আউলিয়াপুর ইউনিয়ন মাওলানা আশরাফুল আলম, ​৭ নং উতরাইল ইউনিয়ন মোঃ আব্দুর রহিম, ​৮ নং সংকরপুর ইউনিয়ন আকবর আলী, ​৯ নং আস্করপুর ইউনিয়ন হাফেজ সাজেদুর রহমান, ​১০ নং কমলপুর ইউনিয়ন ডা. শরিফুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়েছে।

​উল্লেখ্য: সদর উপজেলার বাকি ২টি ইউনিয়নের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
​মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে অন্যতম হলেন, জামায়াতের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য আ স ম ইব্রাহিম ও মাওলানা রবিউল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন সদর আমীর মোঃ মেহরাব আলী এবং সদর সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল্লাহ সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্থানীয় সরকার নির্বাচনে দিনাজপুরে ৮টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা

আপডেট সময় : ১২:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬