সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের “দুদক” দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক “আইজিপি” বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ, ইন্টারপোলের সহায়তায় এ গ্রেফতার সম্পন্ন হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ১ ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে, এ বিষয়ে ১২ জুন পাঠানো ১টি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার প্রক্রিয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সহায়তা করেছে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ১টি মামলা দায়ের করে, সেই মামলার সূত্র ধরেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক “আইজিপি” তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





























