ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০।

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার,
  • আপডেট সময় : ১০:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার এবং গার্মেন্টস ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল ইউনিয়নের যুবদল নেতা আরিফ মিয়া ও জেলা ছাত্রদল নেতা রকি মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার রাতে ঈদগাহ মাঠ এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে উভয়পক্ষ লাঠি-সোটা, ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গোলাগুলির ঘটনাও ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হন সুমন মিয়া, যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরও রয়েছেন— বাবলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে আরিফ, হারুন মিয়ার ছেলে পিয়াল ও ইমন, এবং সিফাত। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর গোলাকান্দাইল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০।

আপডেট সময় : ১০:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫