ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের খেলার সূচি: আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজনে মুখরিত দেশজুড়ে মণ্ডপগুলো মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭ বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

চাকা খুলে পড়ার পরও নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

চাকা খুলে পড়ার পরও নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর দুর্ঘটনাকবলিত হয়, যখন উড়োজাহাজটির একটি চাকা খুলে পড়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে, সেই চাকা ছাড়া অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

বিজি-৪৩৬ নামের ওই ফ্লাইটটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি জানান, “বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এক চাকা না থাকলেও রানওয়েতে নামার সব প্রস্তুতি আমরা আগেভাগেই নিয়েছিলাম।”

ফ্লাইট সেফটি বিভাগের এক কর্মকর্তা বলেন, “উড়োজাহাজের পেছনের একটি চাকা ছাড়া ল্যান্ডিং সম্ভব হলেও এতে অত্যন্ত দক্ষ পাইলটের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে পাইলটের বিচক্ষণতা ও অভিজ্ঞতাই সবচেয়ে বড় ভরসা।”

ঘটনার পর বিমানের কারিগরি বিভাগ চাকা খুলে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকা খুলে পড়ার পরও নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

আপডেট সময় : ১১:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫