ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির, মুখোমুখি আপ ও বিরোধীরা ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান ‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ কে দিয়েছিল?’ অমিত শাহের কাছে জবাব চাইলেন ফেরদৌস-শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেওয়ালে বাস, নিহত ১ ফুলহ্যামের মূল দলে অভিষেক, বাংলাদেশ দলে খেলার অপেক্ষায় ফারহান জাতীয় বৃক্ষমেলা ২০২৬: দর্শনার্থীদের নজর কাড়ছে আলী-জাহান অ্যাগ্রো বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা ২০২৬ জারি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, শৃঙ্খলা নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে

মোঃ আতাউর রহমান
  • আপডেট সময় : ১০:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, শৃঙ্খলা নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ আতাউর রহমান

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকাচট্টগ্রাম মহাসড়ক। এই সড়কটি নির্মাণের পর থেকেই রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিক নগরী চট্টগ্রামের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এই মহাসড়কের ভূমিকা অপরিসীম।

প্রায় ৪৬৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ঢাকা থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি দেশের দুই গুরুত্বপূর্ণ বিভাগ—ঢাকাচট্টগ্রাম—কে সংযুক্ত করেছে। এ মহাসড়ক কেবল ঢাকাচট্টগ্রাম নয়, বরং কুমিল্লা, ফেনী ও কক্সবাজার জেলার মধ্য দিয়েও অতিক্রম করেছে। বর্তমানে এটি চার লেইনের হওয়ায় দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করেছে।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসচেতন ব্যক্তি ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন (অটো) নিয়ে নিয়ম ভঙ্গ করে উল্টো পথে চলাচল করছেন। এতে সড়কে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। ইতিপূর্বেও এমন আচরণের কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, যার বলি হয়েছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।

স্থানীয় জনগণের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপের দাবি রাখে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যত দ্রুত সম্ভব এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায়, জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এবং দেশের অন্যতম ব্যস্ততম এই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সাধারণ মানুষ আশা করেন, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে করে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক আবারও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, শৃঙ্খলা নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে

আপডেট সময় : ১০:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫