ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পাড়ি দিল ১৩ বছরের কিশোর

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পাড়ি দিল ১৩ বছরের কিশোর

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

ভারতীয় গনমাধ্যমের বরাত দিয়ে দি ডেইলি স্টার বাংলা জানায় মাত্র ১৩ বছরের এক আফগান কিশোর রোমাঞ্চকর ও জীবন ঝুঁকিপূর্ণ এক যাত্রার চেষ্টা করেছে। উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা স্থানে লুকিয়ে সে কাবুল থেকে ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত উড়ে এসেছে। দুই ঘণ্টার সেই ভয়াবহ যাত্রার পরও সে অক্ষত অবস্থায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হয়। ঘটনাটি ঘটে গত রোববার সকাল ১১টার দিকে। কাবুল থেকে আসা ক্যাম এয়ারলাইনসের আরকিউ-৪৪০১ ফ্লাইটটি দিল্লিতে অবতরণের পর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দেখতে পান, বিমানের পাশে এক অচেনা কিশোর ঘোরাঘুরি করছে। সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে জানা যায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায়, নিছক কৌতূহল থেকেই সে কাবুল বিমানবন্দরের কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে বিমানে উঠে পড়ে এবং ল্যান্ডিং গিয়ারের মধ্যে লুকিয়ে থাকে। তবে বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রচণ্ড ঠান্ডা ও অক্সিজেনের ঘাটতির কারণে মাঝ আকাশেই মৃত্যুর সম্ভাবনা ছিল প্রবল।

আটকের পর ভারতীয় কর্তৃপক্ষ ওই দিনই ফিরতি ফ্লাইটে কিশোরটিকে আফগানিস্তানে ফেরত পাঠায়। পরে বিমানের নিরাপত্তা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে ল্যান্ডিং গিয়ারের ভেতর থেকে কিশোরটির ফেলে যাওয়া লাল রঙের একটি ছোট স্পিকার উদ্ধার করেন। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর বিমানটি আবারও যাত্রা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পাড়ি দিল ১৩ বছরের কিশোর

আপডেট সময় : ১০:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫