ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক

দেশের স্বার্থ বিসর্জন নয়, সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বিএনপি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

দেশের স্বার্থ বিসর্জন নয়, সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বিএনপি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ভারতের সঙ্গে আস্থাভিত্তিক ও সমমর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিএনপি আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত।

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দিল্লি ঢাকার অভ্যন্তরীণ রাজনীতিতে অযথা হস্তক্ষেপ করেছে। ভোটারবিহীন নির্বাচনকে সমর্থন দেওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এতে শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হয়েছে। কেউ তাদের ক্ষতি করেনি, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে বলেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে জটিল অধ্যায়ে প্রবেশ করেছে। এই টানাপোড়েন কাটাতে ভারতকেই ইতিবাচক উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, তারা যদি বড় দাদা না হয়ে বন্ধু হতে চায়, তাহলেই সমাধান সম্ভব।

ফখরুল বলেন, বিএনপি সবসময়ই প্রতিবেশী ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক বিএনপি গ্রহণ করবে না। তিনি পরিষ্কার করে জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে বিএনপি আন্তরিক, এখন অপেক্ষা ভারতের সদিচ্ছার।

বাংলাদেশ-ভারতের সম্পর্ক কোন পথে এগোবে, তা এখন মূলত নয়াদিল্লির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে—এমনটাই মনে করছেন দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকেরাও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের স্বার্থ বিসর্জন নয়, সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বিএনপি

আপডেট সময় : ০৯:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫