ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫ শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমান বন্দর, সড়ক বা চত্বরের নাম করণের দাবিতে স্মারকলিপি প্রদান জুম্মাপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ার শেরপুরে পিটিয়ে হত্যা করল ভাইকে। পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে হলে দলীয় পদ ছাড়তে হবে

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমান বন্দর, সড়ক বা চত্বরের নাম করণের দাবিতে স্মারকলিপি প্রদান

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যখন সময় ডেস্ক রিপোর্ট:

রাজশাহী জেলার কৃতি সন্তান ও বাংলাদেশ বিমান বাহিনীর শহীদ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের স্মৃতি সংরক্ষণে তাঁর নামে বিমান বন্দর, সড়ক অথবা গুরুত্বপূর্ণ কোনো চত্বরের নাম করণের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২ জুন মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটে রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শহীদ পাইলট তৌকির ইসলামের পিতা মো. তোহরুল ইসলাম এবং মামা মোহাম্মদ আলী।

স্মারকলিপিতে শহীদ এই বিমান সেনার আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও কর্তব্য নিষ্ঠার দৃষ্টান্ত তুলে ধরার আহ্বান জানানো হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ১৯৯৭ সালের ৯ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন।

শৈশব থেকেই মেধাবী তৌকির পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে অ্যারোনটিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করে সফল প্রশিক্ষণ শেষে ২০১৯ সালে (জিডিপি) শাখায় কমিশন লাভ করেন।

কর্মজীবনে তিনি ১৫ ও ৩৫ স্কোয়াড্রনে পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন, এবং দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও কোর্সে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করেন, তাঁর নিষ্ঠা, পেশা দারিত্ব ও কর্মদক্ষতা সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশংসিত ছিল।

২০২৫ সালের ২১ জুলাই নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হন তৌকির ইসলাম, পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন, মাত্র ২৭ বছর বয়সে দেশের সেবায় আত্মোৎসর্গ করা এই তরুণ বিমান সেনার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার, সহকর্মী এবং সমগ্র জাতির মধ্যে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বীর সেনা কর্মকর্তার স্মৃতি সংরক্ষণে তাঁর নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নাম করণ করা হলে তা শুধু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনই হবে না, বরং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রতি সম্মান জানাতে এবং তাঁর আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে রাজশাহীবাসীর পক্ষ থেকে এ দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমান বন্দর, সড়ক বা চত্বরের নাম করণের দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১২:০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬