ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্ন নেপালে

মোঃ জনি শিকদার, গবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৪৪১ বার পড়া হয়েছে

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্ন নেপালে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইতিহাসে প্রথম এবং দেশে ভেটেরিনারি পড়ুয়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান হতে প্রথমবারের মতো ইন্টার্নশিপের উদ্দেশ্যে দেশ ছেড়েছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের পঞ্চম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা। 

শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০:৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে নেপালের উদ্দেশ্য দেশ ছেড়েছে শিক্ষার্থীরা। নেপালের খ্যাতনামা ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে পঞ্চম ব্যাচের মোট ২৫ জন শিক্ষার্থী ১৫ দিন ইন্টার্ন করবে বলে জানা যায়।

নেপাল থেকে ইন্টার্ন চিকিৎসক শুভংকর চন্দ্র দে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমরাই প্রথমবারের মতো বিদেশে ইন্টার্নি করতে যাচ্ছি। নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। গবির ভেটেরিনারি যাত্রা খুব বেশি দিন হয়নি। আমাদের ডিন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এতো অল্প সময়ে আমাদেরকে বিদেশে ইন্টার্নি করতে পাঠানোর জন্য।’

এই বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান জানান, ‘ডিন হিসেবে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আশা করছি ছেলেরা ভালো করবে। সকলের জন্য শুভকামনা রইল।’

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। তবে প্রতিষ্ঠার মাত্র দেড় বছরেই ভেটেরিনারি শিক্ষার যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করতে পারায় বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে ইউজিসি আসন সংখ্যা ২৫ থেকে ৫০-এ উন্নীত করে। ইতিমধ্যে চারটি ব্যাচ সফলতার সাথে পাশ করেছে এবং ষোলোতম ব্যাচের ভর্তি শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্ন নেপালে

আপডেট সময় : ০৬:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩