ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

দীর্ঘ ২৩ বছর পর অনুমোদন পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

সাব্বির হোসেন পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ৪১৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৩ বছর পর অনুমোদন পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২৩ বছর পর অনুমোদন পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(পবিপ্রবিসাস)। বিশ্ববিদ্যালয়ের তেইশ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সাংবাদিক সংগঠন অনুমোদন পেল।

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) রেজিস্ট্রার(অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিপ্রবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্র রিজেন্ট বোর্ডের ৫১ তম সভার ১২(খ) নং সিদ্ধান্ত মোতাবেক অনুমোদিত হয়েছে।

এর আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম মাহবুব মোর্শেদ খান, সংশ্লিষ্ট কমিটিতে সদস্য ছিলেন- বায়োকেমিস্ট্রি এন্ড ফুড এনালাইসিস বিভাগের সহযোগী অধ্যাপক সৌরভ দেবনাথ ও ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: ফয়সাল। উক্ত কমিটি যাচাই-বাছাই পূর্বক ১৬ মার্চ তারিখে পবিপ্রবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্রটি অনুমোদনের জন্য সুপারিশ প্রদান করলে ২১.৩.২০২৩ খ্রি. তারিখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ডের ৫১তম সভার ১২(খ) নং সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ে আপডেটকৃত সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুমোদিত হয়।

অনুমোদন প্রসঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শাহিন বলেন, “দীর্ঘ প্রচেষ্টার পর পবিপ্রবি সাংবাদিক সমিতির রিজেন্ট বোর্ডে এ অনুমোদন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার জন্য সাংবাদিক সমিতি আগামীতে আরো নতুন উদ্যোমে কাজ করার সুযোগ পাবে এটাই প্রত্যাশা।”

এ প্রসঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(পবিপ্রবিসাস) সভাপতি আনিসুর রহমান অনুভূতি ব্যক্ত করে বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। এই অর্জন পবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের জন্য বড় পাওয়া। “সত্য প্রকাশে আপসহীন” এই স্লোগানকে ধারণ করে সাংবাদিকতার মহান ব্রত নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতি এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘ ২৩ বছর পর অনুমোদন পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

আপডেট সময় : ১০:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩