ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

১৪ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করল সিম্ফনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের মোবাইল ফোনের বাজারে এক নতুন ইতিহাস গড়ল দেশীয় ব্র্যান্ড সিম্ফনি। দীর্ঘ ১৬ বছরের পথচলায় ১৪ কোটি গ্রাহকের বিশাল পরিবারে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। এই অনন্য অর্জনকে দেশের মানুষের গভীর আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে ব্র্যান্ডটির মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ।

২০০৮ সালে 'New Experience' স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল সিম্ফনি। সেই সময়ে আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে থাকলেও, মাত্র ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে ফিচার ফোন বাজারে এনে সাধারণ মানুষের হাতে মোবাইল প্রযুক্তি পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী দামের কারণে খুব দ্রুতই দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় সিম্ফনি।

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তনকে ধারণ করে সিম্ফনি তাদের পণ্যে বৈচিত্র্য আনে। কোয়ার্টি (QWERTY) কিপ্যাড, টাচ ফোন, পিডিএ এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড ফোন বাজারে নিয়ে আসে তারা। বিশেষ করে ২০১২ সালে সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারজাত করার মাধ্যমে দেশের সাধারণ মানুষের মাঝে স্মার্টফোনের ব্যবহার ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশীয় এই ব্র্যান্ডটি।

১৪ কোটির এই মাইলফলক স্পর্শ করার বিশেষ মুহূর্তে আলোচনায় এসেছেন সিম্ফনির তিনজন গ্রাহক। ফরিদপুরের রুবেল হোসেন হয়েছেন ব্র্যান্ডটির ১৩ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮তম গ্রাহক। এরপর নারায়ণগঞ্জের নাদিয়া আক্তার ১৩ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯তম এবং ময়মনসিংহের মাফিজা খাতুন সিম্ফনির ১৪ কোটিতম গ্রাহক হওয়ার গৌরব অর্জন করেছেন।

এই ঐতিহাসিক অর্জন প্রসঙ্গে এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থাই আমাদের এই অর্জনের মূল চালিকাশক্তি। আগামী দিনেও গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাশ্রয়ী মূল্যে নতুন প্রযুক্তির ডিভাইস বাজারে নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে QWERTY keypad, touch phone, PDA ও Android ফোনও বাজারে আনে প্রতিষ্ঠানটি।

২০১২ সালে দেশীয় ব্র্যান্ড হিসেবে সাশ্রয়ী দামে Android ফোন বাজারজাত করার মাধ্যমে স্মার্টফোনের ব্যবহার আরও বিস্তৃত করতে ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

১৪ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করল সিম্ফনি

আপডেট সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬