ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

দেশের বাজারে এলো ইনফিনিক্সের নতুন হট ৭০ প্রো ফাইভ-জি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে ইনফিনিক্স তাদের নতুন মাস্টার ফোন ‘Hot 70 Pro 5G’ নিয়ে এসেছে। ‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে বাজারে আসা এই স্মার্টফোনটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন এবং ব্যাটারির সক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শক্তিশালী ফাইভ-জি কানেক্টিভিটির পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, যা এই বাজেটের স্মার্টফোন হিসেবে বেশ শক্তিশালী।

দীর্ঘদিন ফোনের পারফরম্যান্স দ্রুত ও সাবলীল রাখতে এতে যুক্ত করা হয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি। ডিভাইসটির ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশরেট, যা গেমিং বা ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা। এছাড়া নিখুঁত ছবি তোলার সুবিধার্থে এতে এআই র (AI RAW) এবং লাইভ ফটো ফিচার যুক্ত করা হয়েছে। সেলফি তোলার জন্য সামনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। ৮ জিবি র‍্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই নতুন স্মার্টফোনটি। বাংলাদেশে ইনফিনিক্স হট ৭০ প্রো ফাইভ-জি স্মার্টফোনটির অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে এলো ইনফিনিক্সের নতুন হট ৭০ প্রো ফাইভ-জি

আপডেট সময় : ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬