
দেশের বাজারে ইনফিনিক্স তাদের নতুন মাস্টার ফোন ‘Hot 70 Pro 5G’ নিয়ে এসেছে। ‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে বাজারে আসা এই স্মার্টফোনটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন এবং ব্যাটারির সক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শক্তিশালী ফাইভ-জি কানেক্টিভিটির পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, যা এই বাজেটের স্মার্টফোন হিসেবে বেশ শক্তিশালী।
দীর্ঘদিন ফোনের পারফরম্যান্স দ্রুত ও সাবলীল রাখতে এতে যুক্ত করা হয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি। ডিভাইসটির ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশরেট, যা গেমিং বা ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা। এছাড়া নিখুঁত ছবি তোলার সুবিধার্থে এতে এআই র (AI RAW) এবং লাইভ ফটো ফিচার যুক্ত করা হয়েছে। সেলফি তোলার জন্য সামনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। ৮ জিবি র্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই নতুন স্মার্টফোনটি। বাংলাদেশে ইনফিনিক্স হট ৭০ প্রো ফাইভ-জি স্মার্টফোনটির অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২