সংবাদ শিরোনাম :
আজকের খেলার সূচি: এশিয়ান গেমস ও ইংল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডে
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:১৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটি ব্যস্ত দিন। এশিয়ান গেমসের বিভিন্ন ইভেন্ট সকাল ৬টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে সনি স্পোর্টস ১, ২ ও ৫ চ্যানেলে।
ফুটবল অঙ্গনে আজ ফেডারেশন কাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ঢাকা আবাহনী মুখোমুখি হবে চট্টগ্রাম সিটির, একই সময়ে ব্রাদার্স ইউনিয়ন লড়বে রহমতগঞ্জের বিপক্ষে এবং ফর্টিস এফসি খেলবে ফকিরেরপুলের বিপক্ষে। এই ম্যাচগুলো ইউটিউবে সরাসরি দেখা যাবে।
ক্রিকেট ভক্তদের জন্য আজ রয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ, যা বিকাল ৫টা ৩০ মিনিটে সনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া সকাল ১০টায় স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে জাপান ও ভারতের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh





























