ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এশিয়ান গেমসে চীনের কাছে ১৩ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসের নারী হকিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। আসরের নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী চীনের মুখোমুখি হয়ে চরম ভরাডুবির শিকার হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, উল্টো একবারের জন্যও চীনের জালে বল পাঠাতে ব্যর্থ হয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে চীন। প্রথম কোয়ার্টারেই তারা বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে তিনবার গোল উৎসব করে। খেলার ৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে নেন ঝং জিয়াচি। এরপর ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই ব্যবধান দ্বিগুণ করেন চেন ইয়াং। এর ঠিক এক মিনিট পরেই, অর্থাৎ ১৩ মিনিটে আবারও গোল করে বসেন ঝং জিয়াচি। ফলে প্রথম ১৫ মিনিটের প্রথম কোয়ার্টার শেষেই ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে চীনের আক্রমণের ধার আরও বাড়ে। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তারা আরও ৫টি গোল করে ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সময় ম্যাচের ১৩ মিনিটে ঝং জিয়াচি নিজের তৃতীয় গোলটি পূর্ণ করেন। এরপর ১৮ মিনিটে চেন ইয়াংয়ের গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এরপর একে একে ২৭ মিনিটে ঝাং ইং, ২৯ মিনিটে ঝং জিয়াচি এবং ৩২ মিনিটে মা নিং গোল করলে প্রথমার্ধেই ৮-০ ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ।

খেলার প্রথমার্ধের বিরতির পরও বাংলাদেশের ওপর আক্রমণের ধারা সচল রাখে চীন। তৃতীয় কোয়ার্টারে তারা আরও ৩টি গোল আদায় করে নেয়। ম্যাচের ৩৬ মিনিটে ইয়াং লিউ গোল করার পর, ৩৮ মিনিটে ঝোউ মেইরংয়ের গোলে ব্যবধান দাঁড়ায় ১০-০। এরপর ৪১ মিনিটে চেন ই গোল করলে চীনের গোলসংখ্যা দাঁড়ায় ১১-তে।

শেষ কোয়ার্টারেও চীনের গোলের ক্ষুধা কমেনি। ৫১ মিনিটে ঝোউ মেইরং ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন। আর ম্যাচের ৫৭ মিনিটে চেন ই নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে চীনের ১৩-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।

এশিয়ান গেমসের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। চীনের বিপক্ষে এই বিশাল ব্যবধানের হার দিয়ে আসর শুরু করলেও বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আগামী ২১ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল। এরপর পরবর্তী ম্যাচগুলোতে তারা লড়বে দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

এশিয়ান গেমসে চীনের কাছে ১৩ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬