ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক

সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন এলেনা রিবাকিনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজাখস্তানের টেনিস তারকা এলেনা রিবাকিনা প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জয় করেছেন। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এককের শ্বাসরুদ্ধকর ফাইনালে তিনি দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আ্যরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ সেটে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে ২৭ বছর বয়সী এই তারকা নিজের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করলেন।

ম্যাচ শুরুর আগেই ডব্লিউটিএ র‍্যাঙ্কিং অনুযায়ী রিবাকিনার নতুন ‘বিশ্ব নম্বর ওয়ান’ হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল, আর এই জয় তাকে সেই সিংহাসনে পূর্ণ সম্মানের সঙ্গে অধিষ্ঠিত করল। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। এখন ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করতে তার কেবল ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় বাকি রয়েছে।

ম্যাচের শুরু থেকেই রিবাকিনা তার বরফশীতল শান্ত মানসিকতার পরিচয় দেন, যা সাবালেঙ্কার আগ্রাসী খেলার বিপরীতে পার্থক্য গড়ে দেয়। প্রথম সেটে নিজের সেরা সার্ভিস না পেলেও দারুণ রিটার্ন শটে ৬-৪ ব্যবধানে সেট জিতে নেন রিবাকিনা। দ্বিতীয় সেটে সাবালেঙ্কা ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান। তবে তৃতীয় ও নির্ণায়ক সেটে রিবাকিনার নিখুঁত ও গতিময় রিটার্নের সামনে সাবালেঙ্কা বারবার ভুল করে বসেন। শেষ পর্যন্ত ৬-২ সেটে জয় নিশ্চিত করে রিবাকিনা ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন ট্রফি উঁচিয়ে ধরেন।

টুর্নামেন্ট শুরুর আগে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন রিবাকিনা। সেই চোটের কারণে হাঁটতে কষ্ট হওয়া সত্ত্বেও তার এই জয় যেন এক বিস্ময়। ট্রফি জয়ের পর তিনি বলেন, গত ১০ বছর ধরে এখানে আসছি, কিন্তু কখনো শেষ ষোলো পার হতে পারিনি। এবার কীভাবে যে কি হয়ে গেল, বিশ্বাস হচ্ছে না।

অন্যদিকে, শীর্ষস্থান হারানোর পর টানা তৃতীয় ইউএস ওপেন জয়ের স্বপ্ন ছিল সাবালেঙ্কার। কিন্তু একের পর এক ভুলের মাশুল দিয়ে তাকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বড় টুর্নামেন্টের ৯টি ফাইনালের মধ্যে এটি তার পঞ্চম হার। পুরস্কার বিতরণী মঞ্চে আবেগপ্লুত হয়ে তিনি বলেন, এই মুহূর্তে কিছু বলা সত্যিই কঠিন। আশা করি আগামী বছর আবার ঘুরে দাঁড়াবো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন এলেনা রিবাকিনা

আপডেট সময় : ১১:১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬