ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

ফেডারেশন কাপের ড্র: একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ফেডারেশন কাপের ড্র। এবারের ড্রয়ে একই গ্রুপে পড়েছে গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপের নতুন আসরটি মাঠ গড়ানোর কথা রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই ড্রয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান স্থান পেয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

অন্যদিকে, ফেডারেশন কাপের রেকর্ড সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে আবাহনীর সঙ্গে লড়বে ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০টা ২০ মিনিটে এই ড্রয়ের বিস্তারিত প্রকাশ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ফেডারেশন কাপের ড্র: একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

আপডেট সময় : ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬