ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ মিয়ানমারে পণ্য রপ্তানির অর্থ আসবে তৃতীয় দেশ থেকে, ছাড় দিচ্ছে এনবিআর নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ দেড় হাজার হরমুজ প্রণালি খুলতে শর্তের তালিকা তৈরি করছে ইরান শরীয়তপুরে সাংবাদিক মারধরের পর বিএনপি নেতার পাল্টা চাঁদাবাজির অভিযোগ দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে লা লিগায় জয়রথ অব্যাহত বার্সেলোনার, হারল আথলেতিক বিলবাও এলিয়েনের মুখোমুখি হলে মানুষের করণীয় কী? সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে

লাঞ্চে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া তাদের আধিপত্য বজায় রেখেছে। স্বাগতিকরা প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হলেও তারা ১৪৬ রানের লিড পেয়েছে। এই লিড মাথায় নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপদের মুখে পড়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে সফরকারীরা ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে।

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এই ইনিংসেও বাংলাদেশের ব্যাটারদের ওপর তোপ দাগিয়েছেন। তিনি পরপর দুই বলে সাদমান ইসলাম ও মুমিনুল হককে সাজঘরে ফিরিয়ে দেন। এরপর প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে আউট হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন। শান্ত ২৪ বলে ২৩ রান করেছেন এবং মুশফিক ৬ বলে ৪ রান নিয়ে ক্রিজে আছেন। বিরতির আগে শান্ত একবার ক্যাচ তুলে দিয়েও জীবন পেয়েছেন। ইনিংস হার এড়াতে বাংলাদেশকে এখনো ১০৭ রান করতে হবে এবং তাদের হাতে রয়েছে ৭ উইকেট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

লাঞ্চে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬